শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ৪২ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু

জাবের হোসেন: সততা, মানবতা ও পরিচ্ছন্নতা চর্চার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন হয়েছে। চানেল টুয়েন্টি ফোর গতকাল উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোখলেসুর রহমান। একই সাথে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী এবং ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আমি স্বপ্ন দেখি সেদিনের যেখানে রাস্তায় কোন জিনিস পড়ে থাকলে কেউ নিয়ে যাবে না। চুরি করবে না কেউ অসৎ উপায় অবলম্বন করবে না। সেই চেতনা থেকেই আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা এই বার্তা দেয়ার চেষ্ঠা করছি। যেমন সততা স্টোর কোন দোকানদার থাকবে না। ছাত্র ছাত্রীরা মূল্য দেখে টাকা দিয়ে পণ্য নিয়ে যাবে।

তিনি আরো বলেন, এতে করে ছাত্র ছাত্রীদের মধ্য একটা পরিবর্তন আসবে। তারা সত্যের পথে চলতে শিকবে। মানবতার কথা বলবে। শিক্ষার্থীদের বাল্য বিয়ে ও মাদককে না বলে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। জেলার অন্য বিদ্যালয়গুলোতেও এ কর্মসূচি চালু করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়