শিরোনাম
◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার আকাশকে আমি নির্দোষ মনে করি না

শেখ আদনান ফাহাদ : ডাক্তার আকাশ কিছু মানুষের সমর্থন পাচ্ছেন। কিছু মানুষ আবার মিতুকে সাপোর্ট দিচ্ছেন। আবার দুই পক্ষের মানুষের মধ্যে মিল আছে বেশ। তারা নানা কারণে পুরুষ কিংবা নারী সমাজের ওপর ক্ষ্যাপা। কেউ প্রেমে ব্যর্থ, কেউ সংসারে ব্যর্থ হয়েছেন। সংসার করতে পারা সহজ বিষয় নয়। যারা নিজেদের ব্যর্থতায় কিংবা অন্য কোনো কারণে সংসার চালিয়ে যেতে পারেননি, তাদের মধ্যে যারা নারী তারা মিতুকে সাপোর্ট করছেন। আবার যারা সংসারে ব্যর্থ পুরুষ, তারা ডাক্তার আকাশকে সাপোর্ট করছেন।
ডাক্তার আকাশকে আমি নির্দোষ মনে করি না। আবার মিতুকেও নির্দোষ বলছি না। ভিডিও দেখে মনে হলো, মিতুকে প্রচ- মারধর করেছে আকাশ ও তার পরিবার। এটা অপরাধ নিঃসন্দেহে। আসলে সম্পর্ক যখন শুধু টাকাপয়সা, আর সোনার গয়না-নির্ভর হয় তখন বিপর্যয় আসতে বাধ্য। ৩৫ লাখ টাকায় কাবিন কেন করা হয়েছিলো জানেন? শুধু আভিজাত্য প্রদর্শনের জন্য। ৩৫ লাখ টাকা নগদ আর সম্পদের অংশ তালাকপ্রাপ্ত স্ত্রীকে দিয়ে দেয়ার মতো সাহস বা সামর্থ্য আকাশের ছিলো না। স্ত্রীকে মারধরের দায়ে আকাশের বিচার হতে পারতো।
আকাশ ভয়ে অসহায় হয়ে আত্মহত্যা করেছেন বলেই আমার ধারণা। আর মিতুর তথাকথিত ‘পরকীয়া’কে যারা সাপোর্ট দিচ্ছেন তারা বিকৃত মনস্ক। একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করা কোনোভাবেই কাম্য নয়। যদিও মিতু এমনটা করেছে বলে আমার কাছে কোনো প্রমাণ নেই। তাই না জেনে শুধু মিতুকেই দোষারোপ করাও ঠিক নয়।
লেখক শিক্ষক, জাবি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়