শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলের আঘাতে কুশল পেরেরার হেলমেট ভেঙে গেলো

স্পোর্টস ডেস্ক : প্যাট কামিন্সের বাউন্সারে মাথার পেছনে আঘাত লেগেছিল দিমুথ করুণারতেœর। ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি ফিরে এসেছিল। কিন্তু করুণারতেœ এখন সম্পূর্ণ সুস্থ। শ্রীলঙ্কার এই ওপেনারকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিন একই রকম ভাবে মাথায় আঘাত পেলেন কুশল পেরেরা। রিচার্ডসনের বল পেরেরার ডান কানের ঠিক পাশে হেলমেটে লাগে। এতটাই জোরে বল লাগে যে হেলমেট ভেঙে যায়। সঙ্গে সঙ্গে কিছু না হলেও পরের ওভারেই পেরেরা অস্বস্তি বোধ করেন। তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। পরে শ্রীলঙ্কার বোলিং কোচ রুমেশ রতœায়েকে জানান, পেরেরা সুস্থ আছেন। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়