শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ড সফর থেকে চিটকে গেলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে চিটকে পড়লেন তাসকিন আহমেদ। বিপিএলে নিজের শেষ ম্যাচে ঘটিত অনাকাক্সিক্ষত ইনজুরির তার ক্যারিয়ারের এলো বড় বাধা হয়ে।

এর আগে বলা হয়েছিল, ফিল্ডিং করতে গিয়ে বা পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়া তাসকিন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। তবে এবার জানা গেল, তাসকিন মাঠে ফিরতে ফিরতে টেস্ট সিরিজও শেষ হয়ে যাবে। অর্থাৎ, তাসকিনের যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ড সফরেই, যা বিশ্বকাপের আগে তার জন্য বড় এক ধাক্কা।

তাসকিনের চোট প্রসঙ্গে আলাপকালে বিসিবি চিকিৎসকের ভাষ্য, ‘তাসকিনের বাঁ পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে। চার সপ্তাহ পর হালকা ব্যায়াম করতে পারলেও বল হাতে নিতে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে তাকে। তাই ওয়ানডে সিরিজ তো বটেই, টেস্ট সিরিজেও তাসকিনের খেলার সম্ভাবনা নেই। মার্চের মাঝামাঝি তিনি খেলার মতো অবস্থায় ফিরবেন।’

গত শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান তাসকিন। সাথে সাথে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কি না- সেটি জানার জন্য অপেক্ষা ছিল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের।

সেই রিপোর্টে জানা গেছে, তাসকিন অন্তত পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এরপর মাঠে ফিরলেও পুরোদমে বল করতে লেগে যাবে আরও কিছু সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়