শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশ থেকে’ আসামে যাওয়ার পথে ত্রিপুরায় ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

সালেহ্ বিপ্লব : উত্তর ত্রিপুরার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে ৬ রোহিঙ্গা কিশোরী ও এক কিশোরকে গ্রেপ্তার  করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে আসাম যাওয়ার চেষ্টা করছিলো বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এএনআই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যরা তাদের আটক করে। টুইটারে এএনআই (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) আটক ৭ জনের ছবির সাথে রেলের টিকেট ও বাংলাদেশে উৎপাদিত একটি ট্যাবলেটের স্ট্রিপের ছবিও প্রকাশ করেছে। ভমিটপ নামক এই ট্যাবলেটটি তৈরি করে বাংলাদেশের নাভানা ফার্মাসিউটিক্যালস।

আরপিএফ-এর সহকারি সাব ইন্সপেক্টর লক্ষ্মণ দেববর্মা জানান, এই ৭ কিশোর-কিশোরী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলো। তাদের সাথে যে টিকেট পাওয়া গেছে, তাতে দেখা যায়, তারা আগরতলা থেকে ট্রেনে চড়েছে। গন্তব্য ছিলো আসামের বদরপুর জংশন। ধর্মনগর স্টেশনে তাদের আচারআচরণ সন্দেহজনক হওয়ায় আরপিএফ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমারের রোহিঙ্গা। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

উত্তর ত্রিপুরার পুলিশ সুপারিনটেনডেন্ট ভানুপদ চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতদের তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়