শিরোনাম
◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা? ◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপির ট্রাফিক শৃঙ্খলা পক্ষে ১ লাখ ১২ হাজার মামলা

সুজন কৈরী : ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলার লক্ষ্যে ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রæয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ৩১ জানুয়ারি পর্যন্ত এ পক্ষ চলার কথা থাকলেও পরবর্তী সময় তা ২ ফেব্রæয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এই ১৯ দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ১২ হাজার ৫৫৮টি মামলা করা হয়। আর জরিমানা করা হয় ৫ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। রোববার ডিএমপি এ তথ্য জানায়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক শৃঙ্খলা পক্ষে অভিযানকালে বাস/মিনিবাসের বিরুদ্ধে ২৪ হাজার ৩৩৬টি, ট্রাকের বিরুদ্ধে ৮৩৫টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ৩ হাজার ১২৬টি, সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ১৪ হাজার ৭৪৯টি, ট্যাক্সি ক্যাবের বিরুদ্ধে ২৯টি, কার/জিপের বিরুদ্ধে ১১ হাজার ১৯২টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২ হাজার ৭৬৮টি, পিকআপের বিরুদ্ধে ৪ হাজার ৯১৬টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ৩০৮টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৭ হাজার ৫২২টি ও অন্যান্য গাড়ির বিরুদ্ধে ২ হাজার ৭৭৭টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া ৪৭১টি গাড়ি ডাম্পিং ও ১৪ হাজার ১৫৭টি গাড়ি রেকারিং করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়