শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবনির্বাচিত চলচ্চিত্র পরচিালকরা শপথ নিলেন

আবু সুফিয়ান রতন : গত ২৫ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সমিতির ২০১৯-২০ মেয়াদে বিজয়ী নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচিত এই কমিটিকে শপথবাক্য পাঠ করান আবদুল লতিফ বাচ্চু। নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও চলচ্চিত্র প্রযোজক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে ১৮৩ ভোট পেয়ে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও ১৫৭ ভোট পেয়ে বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন। দু’জনই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৬১ ভোট পেয়ে মনতাজুর রহমান আকবর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
উপ-মহাসচিব পদে শাহিন সুমন ১৪৫, কোষাধ্যক্ষ পদে মো. সালাউদ্দিন ১৭৬, সাংগঠনিক সচিব পদে কবিরুল ইসলাম রানা ১৪১, আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক ২৩০, সাংস্কৃতি ও ক্রীড়া সচিব পদে শাহীন কবির টুটুল ২০০, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব পদে মো. আনোয়ার সিরাজী ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আবুল খায়ের বুলবুল ১৭১, আবদুস সামাদ খোকন ১৭১, আহমেদ ইলিয়াস ভ‚ইয়া ১৭৫, এম. এ আউয়াল ১৭৭, সাঈদুর রহমান সাঈদ ১৪২, সোহানুর রহমান সোহান ২৪৪, ছটকু আহমেদ ২৪১, কমল সরকার ১৪১, নূর মোহাম্মদ মনি ১৯৭, মোস্তাফিজুর রহমান বাবু ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬২ জন। এর মধ্যে ৩১৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়