শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

মাহফুজ নান্টু: আজ কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দু’জন নিহত হয়,আহত হয় চারজন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা দক্ষিণ বাজার নামক স্থানে সোমবার বেলা ১২টায় যাত্রীবাহী অটোরিক্সা ও মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাথেরপেটুয়া থেকে লাকসামগামী সিএনজি চালিত একটি যাত্রীবাহী অটোরিক্সা খিলা দক্ষিণ বাজার নামক স্থানে এলে বিপরীতমুখী নোয়াখালীগামী মালবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

আহতদেরকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে একজন মৃতুবরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এদিকে চিকিৎসা শেষে আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের সিরাজুল ইসলাম (৭০) ও সরসপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে লাকসাম কলেজের ছাত্র রিয়াদ হোসেন (২০)।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র রিয়াদের গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহত রিয়াদ ও সিরাজুল ইসলামের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে সাকচাইল ও সরেসপুর গ্রাম। শোকে স্তব্দ দুটি গ্রাম।

আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বেলঘর গ্রামের ড্রাইভার জসিম উদ্দিন (৪০), চাটিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হিরণ (৩২), মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (১৭), বাইশগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ আলী মিঠু (১৮)।

খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শাফায়েত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়