শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোসাইরহাটে চাঁদাবাজি করতে গিয়ে ৫ ভুয়া পুলিশ আটক

আল আমিন: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি ব্রিজের ঢাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোসাইরহাট উপজেলার সেনপট্টি গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে সেলিম সরদার (৩৫), আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), টেংরা গ্রামের শফিজদ্দিন মোল্লার ছেলে শরীফ মোল্লা (৩০), দাশের জঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫) ও মহেস্বর পট্টি গ্রামের মিয়া চাঁন রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে গোসাইরহাট পট্টি ব্রিজের ঢালে স্থানীয় মাছ ব্যবসায়ীরা ভ্যানে মাছ ওঠাচ্ছিলেন। এমন সময় পুলিশ পরিচয়ে পাঁচজন মাছগুলো আটক করে। পরে ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন মাছ ব্যবসায়ী ইদ্রিস আলী প্রধান গোসাইরহাট থানায় ফোন দেন। তাৎক্ষণিক গোসাইরহাট থানা পুলিশের একটি দল ওই পাঁচ ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে যায়।

গোসাইরহাট থানার ওসি মো. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন এরা। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়