শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমাতঙ্কে অস্ট্রেলিয়ার ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

আব্দুর রাজ্জাক : বোমাতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম ব্যস্ততম একটি বিমানবন্দর। শনিবার রাতের দিকে কুইন্সল্যান্ডের ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সন্দেহভাজন বস্তু চোখে পড়ায় টার্মিনাল থেকে সকল যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে বলে আজ (রোববার) স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে। ইয়ন

৫০ বছর বয়সী একজন লোক ছুড়ি দিয়ে টার্মিনালে একজন নারীকে ভয় দেখাচ্ছিলেন। পরে লোকটি বোমার হুমকি দেয় এবং হুমকির শিকার নারীকে সহায়তায় এগিয়ে গেলে বোমা সদৃশ বস্তুটি দেখা যায়। তাকে আরবিতে কথা বলতে শোনা গেছে বলে পুলিশ জানিয়েছে।

পরে সন্ত্রাসী হামলার আশঙ্কা নাকোচ করে দেয়া হয়েছে এবং লোকটিকে সহিংসতার জন্য অভিযুক্ত করা হয়েছে। ভুল ক্রমে সন্ত্রাসবাদের হুমকির খবরটি ছড়ানো হয়েছে বলে টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে, শুধু ভয় দেখানোর জন্যই ভুয়া বোমার হুমকি দেয়া হয়েছিলো বলে লোকটি দাবি করেছে।

কয়েকজন দর্শনার্থী ঘটনাটির ব্যাপারে বর্ণনা দিয়েছেন। কারো মতে, লোকটি শুধু একটি ছুরি বের করেছিলেন এবং একজন নারী তাতে আতঙ্কিত হয়েছিলেন। আরেকজন বলেন, লোকটি পরপর দুটি ছুড়ি বের করেন, তার কাছে ছুড়ি ছাড়াও বন্দুক থাকতে পারে বলে অন্য একজন জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়