শিরোনাম
◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দশক পর নারী সভাপতি পেলো রাবি ছাত্র ইউনিয়ন

পূর্বপশ্চিমবিডি : ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন ভাস্কর্য ও মৃৎশিল্প বিভাগের শাকিলা খাতুন। বিশ্ববিদ্যালয় শাখার ৩১তম কাউন্সিলে শাকিলাকে সভাপতি করে নতুন কমিটি গঠিত হয়েছে বলে বাম ধারার ছাত্র সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর মধ্য প্রায় দুই দশক পর দ্বিতীয়বারের মতো নারী সভাপতি পেলো বাম ধারার ছাত্র সংগঠনটির এ শাখা।
১৯৯৯ সালে ক্যাম্পাসের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুমনা ঝুমুর রাবি ছাত্র ইউনিয়নের ২১তম সম্মেলনে প্রথম নারী সভাপতি হন। ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপরে শাকিলা দ্বিতীয় নারী হিসেবে এ দায়িত্ব পেলেন।
নতুন কমিটিতে গ্রাফিক ডিজাইন ও কারুশিল্প বিভাগের মিঠুন চন্দ্র মহন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তিনি পূর্বের কমিটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহফুজ আনাম। তিনি ভূতত্ব ও খনিজবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
২০১৭ সালের ফেব্রুয়ারীতে বিশ্ববিদ্যালয় সংসদের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুসারে বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ এক বছর হলেও বিদায়ী কমিটির কাউন্সিল নির্ধারিত মেয়াদ শেষে অতিরিক্ত ১ বছর ১০ মাসের বেশি সময় পরে অনুষ্ঠিত হলো। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন এ.এম শাকিল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছিলেন মাহমুদ উল হাসান আসিফ।

২১ সদস্যের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তাজুল ইসলাম ও রিফাত করিম। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফরুকুন্নাহার তানিয়া।
কোষাধ্যক্ষ পদে অনুপ মন্ডল, দপ্তর সম্পাদক পদে শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে শেখ নূর উদ্দীন আবীর এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে তীর্থজিৎ বর্মন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকে ইশতেহাদ শাফিন, ক্রীড়া সম্পাদকে তন্ময় চক্রবর্তী, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকে মারজান নকশী দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে অনুরাধা দেবী,শাহজাহান ও ফারহান সাদীক প্রিয়। বাকি চারটি পদ পরবর্তীতে অন্তর্ভুক্তির জন্য রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাবি ক্যাফেটেরিয়ায় সংগঠনের ৩১তম কাউন্সিল অধিবেশন শুরু হয়েছিল। এর উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি মেহেদী হাসান নোবেল।

  • সর্বশেষ