শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নুর নবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আশাদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্তে ৮০২নং মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, শনিবার ভোরে সীমান্তের ডাঙ্গাটারী এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগীতায় বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী গরু পারাপার করতে থাকে। এসময় ভারতীয় ১৪৩ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে আসাদুল ইসলাম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় বিএসএফ সদস্যরা নিহতের লাশ টেনে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তে উত্তোজনা বিরাজ করছে।

বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের কোন খবর এখন পর্যন্ত আমারা পাইনি। বিষয়টি জানার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়