শিরোনাম
◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৫ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধ ছেলেকে নিয়ে ফুটবল গ্যালারিতে গিয়ে ধারাবিবরণী দিচ্ছেন মা

ডেস্ক রিপোর্ট : ব্রাজিলের সিলভিয়া গ্রেকো। তার ছেলে নিকোলাস দৃষ্টিহীন এবং শারীরিক প্রতিবন্ধী। কিন্তু সেসব যে আদৌ কোনো প্রতিবন্ধকতা নয়, তার জন্য যে ভেঙে পড়ার কোনো কারণ নেই, তা পুরো দুনিয়াকে দেখিয়ে দিলেন এই মা-ছেলে। সূত্র : কালের কণ্ঠ অনলাইন

অন্ধ ছেলেকে ফুটবলের গ্যালারিতে নিয়ে গিয়ে বসিয়ে রেখে ধারাবিবরণী তাকে শোনালেন ফুটবলপাগল এক মা। নিজের অন্ধ ছেলেকে ফুটবল মাঠের পুঙ্খানুপুঙ্খ ধারাবিবরণী শুনিয়েছেন তিনি। সেটাও দূর থেকে নয়, একেবারে মাঠে বসে। কিছুদিন আগে গ্রেকোই টুইট করেন এমন একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে একটি ফুটবল ম্যাচে তিনি ও তার ছেলে গ্যালারিতে বসে আছেন। ছেলে সাও পাওলোর পামেইরাস দলকে সমর্থন করছে। ছেলেটি দৃষ্টিহীন হওয়ায় পুরো ম্যাচের ধারাবিবরণী দিয়ে যাচ্ছেন তার মা। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, ভিডিওটি ভাইরাল হতেই দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। গ্রেকোর ফুটবল প্রেম ও নিজের সন্তানের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ নেটিজেনরা। মাত্র ক’দিনে ব্রাজিলে প্রায় সেলিব্রিটির মর্যাদাই পাচ্ছেন তিনি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়