শিরোনাম
◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাখাওয়াত হোসেন বললেন, নির্বাচন কমিশনে দ্বিমত পোষণ নতুন কিছু নয়, ভিন্নমত প্রকাশ করার জন্যই ৫ সদস্যের কমিশন গঠন করা হয়েছে

লিয়ন মীর : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সাথে বিভিন্ন বিষয়ে দ্বিমত প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) বললেন, নির্বাচন কমিশনে দ্বিমত পোষণ নতুন কিছু নয়, এটা অতীতে ছিলো, এখনো আছে। ভিন্নমত প্রকাশ করার জন্যই তো পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কিছু বললে সবাই সেটা মেনে নেবে, এমন তো কোনো কথা নেই। অন্যজন ভিন্নমত দিতেই পারে। এজন্যই পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তা না হলে তো এক সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হতো। এখানে পাঁচজনের মতামত নিয়ে একটা মত তৈরি করা হয়। প্রধান নির্বাচন কমিশন যেহেতু প্রকাশ্যে মতপ্রকাশ করেন, ঠিক তেমনি অন্যজনও প্রকাশ্যে একই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন। এখানে দেখার বিষয় হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার যেটা বলছেন এটা কী কমিশনের মত, নাকি তাদের ব্যক্তিগত মত? যেহেতু যে যার মতো করে মত দিচ্ছেন, সেহেতু এটা কমিশনের মত নয়, তাদের ব্যক্তিগত মত।

তিনি আরো বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশনের নিয়োগের সময় থেকেই ত্রুটি দেখা যায়। ত্রুটিপূর্ণ বিতর্কিত নিয়োগের কারণে শুরু থেকেই বিভেদ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন একমত হতে পারছে না, প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে নির্বাচন কমিশনের মধ্যে এমন বিভেদ দেখা যায় না। তারা ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে। তবে ভারতে একবার নির্বাচন কমিশনের মধ্যে বিভেদ তৈরি হয়েছিলো এবং বিষয়টি আদালতে গড়িয়েছিলো। তাছাড়া অন্য কোনো দেশে এমনটা চোখে পড়ে না।

  • সর্বশেষ