শিরোনাম
◈ বাংলাদেশকে না জানিয়ে দুই নাগরিকের মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সমাজে নারী-পুরুষের স্বাভাবিক সম্পর্কের অভাব মারাত্মক

লীনা পারভীন : ‘প্রেম’ মানে এই না যে আপনি একজন আরেকজনের কাছে সারাজীবনের জন্য বাঁধা পড়ে গেলেন। তবে প্রেমে যদি ‘দায়’ নয় দায়বদ্ধতা ও স্বচ্ছতা না থাকে তাহলে সেটাকে প্রেম না বলাই ভালো। দুজন মানুষ যেকোনো বয়সেই যেকোনো কারণেই আকৃষ্ট হতে পারে বা কাছাকাছি আসতেই পারে আর এটা সায়েন্টিফিক্যালি অস্বাভাবিক কিছু না বলেই মনে হয়। তবে যেকোনো সম্পর্কে মাঝে যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে সেখানেই ঝামেলা নেমে আসে। প্রেম করেছেন বলেই তাকে পেতে হবে বা বিয়ে করতে হবে এমন মাথার দিব্যি দেয়ার দিন শেষ। মানুষের মন এক বিচিত্র প্রাণী। সে কখন কিসে আনন্দ পায় বলা যায় না। একসাথে অনেকের সাথে ভালোলাগা তৈরি হতেই পারে তবে সেখানে বুঝতে হবে কারণটা কী? একজন মানুষ একসাথে অনেক জনের দিকে আকৃষ্ট হওয়াটাকে অস্বাভাবিক মানসিক গঠন বলেই মনে হয়। যদি আপনি দেখেন আপনার সঙ্গীটি সেই অস্বাভাবিক রোগে আক্রান্ত তাহলে হয় তাকে সুস্থ করতে সাহায্য করুন না হয় ত্যাগ করুন। চট্টগ্রামের যে ঘটনাটি সেখানে দুজনকেই আমার মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে। যেকোনো ঘটনার অন্তরালে অনেক ঘটনা থাকে তাই এর ফলাফল দেখে বা কার্যকারণ না জেনে কোনো সঠিক সিদ্ধান্তে আসাটাও একধরনের ভুল। ছেলেটি জানতো মেয়েটির অসুস্থতার কথা এবং সে একজন ডাক্তার। তাই বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে বলেই সে বিয়ে করতে হবে এমন অনাধুনিক মানুষ তিনি হলেন কেন, জানা নেই। একজন ডাক্তার হিসেবে তাকে আরও অনেক বেশি ক্যালকুলেটিভ হওয়াটাই কাম্য। তাছাড়া, একজন মানুষের অস্বাভাবিকতা হঠাৎ করে বেরিয়ে আসে না। সেটা সম্পর্কের মাঝেই টের পাওয়া যায়। তাই দুজন অসুস্থ মানুষ নিজেদের মাঝে অসুস্থ সম্পর্ক গড়তে চেয়েছিলো যাকে বিশ্লেষণ করতে গিয়ে কে দোষী আর কে নয়, সেই সরলীকরণে যাওয়া কতোটা সঠিক, জানা নেই। তবে, এটি একটি কেইস স্টাডি হতেই পারে। আমাদের সমাজে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্কের অভাব মারাত্মক। আমরা কেউ কারও বন্ধু নই, প্রভু হতে চাই। একে অপরের প্রয়োজনগুলোকে ইগেনোর করে বেঁচে থাকতে চাই যা এই কালে প্রায় অসম্ভব। নিজেদের চাহিদাগুলোকে বুঝতে পারিনা বা বুঝতে চাইনা বলে গ্যাপ আসে। সেখানে আসে নতুন বায়ু। নতুন আশা, ভরসা। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ