শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ভারতকে হারানো কঠিন, বললেন আইসিসির প্রধান

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকবছর ধরেই আইসিসি এবং ভারত শব্দ দুটি যেন সারাবিশ্বের ক্রিকেট ভক্ত-সমর্থকদের কাছে একই শব্দের ভিন্ন রূপ। আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অত্যধিক হস্তক্ষেপ এবং আধিপত্যের কারণে প্রায়শই সমালোচনার স্বীকার হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এবার নিন্দুকদের জন্য যেনো নতুন উপাদান এনে দিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। জনপ্রিয় পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার অনুষ্ঠানে রিচার্ডসন জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে ভারতকে হারানো খুবই কঠিন হবে।

বিশ্বকাপে এগিয়ে থাকবে কারা জিজ্ঞেস করা হলে রিচার্ডসন বলেন, 'যেকোনো এক দলকে বাছাই করে নেয়া খুবই কঠিন। অবশ্যই ভারত দারুণ ক্রিকেট খেলছে। অনেক বছর পর ইংল্যান্ড তাদের সেরা ওয়ানডে দল পেয়েছে। দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত। তবে যেভাবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দল উন্নতি করছে, তাতে বিশ্বকাপে কোহলিদের হারানো অনেক বেশি কঠিন হবে।'
আইসিসি প্রধান নির্বাহীর এমন বক্তব্যের পর কানাঘুষা শুরু হয়ে গেছে যে হয়তো ২০১১ সালের পর আবার বিশ্বকাপ জিততে আইসিসির অনৈতিক সহয়তা নেবে ভারত। খুবই স্বাভাবিকভাবে ডেভ রিচার্ডসন মন্তব্যটি করলেও সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছেন না একদমই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়