শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোকাব্বির খান বললেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি শপথ নিবো না

নাহিদ মোর্শেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের গণফোরামের থেকে নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান বলেছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এমপি হিসেবে শপথ নেবো না। এই মুহূর্তে দলের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার পক্ষে। সুতরাং দলের সিদ্ধান্ত অনুযায়ী আর শপথ নিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত দল ইতিবাচক সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আমিও শপথ নেবোনা। বৃহস্পতিবার দ্যা ডেইলি স্টার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরো বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি একাদশ সংসদে শপথ নিবো না।

তিনি বলেন, শপথ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়ে ছিলাম সেটি দলের শীর্ষ পর্যায়ের মনোভাব বুঝেই। ড. কামাল হোসেন প্রথম দিকে নিজেও বলেছিলেন যে সংসদে যাওয়ার ব্যাপারে উনার মতামত ইতিবাচক। এখন দলের সিদ্ধান্ত না যাওয়ার পক্ষে। সব ক্ষেত্রে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করবো।

তিনি আরো বলেন, দলের বাইরে আমরা কেউ না। দলের সিদ্ধান্ত মেনেই আমাদের কাজ করতে হবে। দলীয় দিকনির্দেশনা মেনে সিদ্ধান্ত নিবো এবং সকলের তাই করা উচিত ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়