শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে সংসদে সরকারি দল ঠিক করে দিচ্ছে বিরোধী দল কে হবে, সেই সংসদের কাছে কী প্রত্যাশা করা যায়

লিয়ন মীর : সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তোজা একাদশ জাতীয় সংসদ সম্পর্কে হতাশা ও সংশয় প্রকাশ করে বলেছেন, যে সংসদে সরকারি দল ঠিক করে দিচ্ছে বিরোধী দল কে হবে, সেই সংসদের কাছে আলাদা করে কী প্রত্যাশা করা যায়?

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেই সংসদই কার্যকর হয়, যে সংসদটি সঠিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়নি। যে সংসদে একটি দলের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে, যে সংসদ বিরোধী দলহীন, সেই সংসদের কার্যকারিতা কেমন হতে পারে? তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমন সংসদের কাছে আলাদা করে কী আশা করা যেতে পারে? এখানে নতুন করে কিছুই আশা করার নেই। তিনি বলেন, বাংলাদেশে এর আগে সঠিক প্রক্রিয়ায় যে সংসদগুলো ছিলো সেগুলোও কার্যকর ছিলো না। আর এবারের ত্রুটিযুক্ত প্রক্রিয়ায় নির্বাচিত সংসদ কীভাবে কার্যকর হবে, তার কোনো আলামত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই এই সংসদ নিয়ে আমি কোনো আশা করতে পারছি না। এই একদলীয় সংসদে আশা করার কিছুই নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়