শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলাপুর রেলওয়ে স্টেশনে ইয়াবাসহ গ্রেফতার ২

সুজন কৈরী : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে পৃথক অভিযানে ১হাজার ৪৫৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। তারা হলো- রবিউল ইসলাম (২৬) ও আব্দুর রহিম (১৮)। ইয়াবাগুলো তারা চট্টগ্রাম থেকে পাচারের উদ্দেশ্যে ঢাকায় এনেছিলেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্টেশনের ৫ নম্বর প্লাটর্ফমের ৪ নম্বর এবং ১২ নম্বর পিলারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলামের কাছে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ৮২৫ পিস এবং আব্দুর রহিমের পাকস্থলি থেকে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন ফারুক মজুমদার বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে ২/১ মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে। আব্দুর রহিম ট্রেন থেকে নেমে স্টশনের ৫ নম্বর প্লাটর্ফমের ৪ নম্বর পিলারের কাছে গিয়ে অপেক্ষা করছিল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রহিম পুলিশকে জানিয়েছে, তার পাকস্থলিতে ১৪টি ক্যাপসুল রয়েছে। পরে তার পায়ুপথে দিয়ে সেগুলো বের করে আনা হয়। সেখানে মোট ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, পৃথক এক অভিযানে সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ৫ নম্বর প্লাটর্ফমের ১২ নম্বর পিলারের কাছ থেকে ইয়াবা বহনকারী রবিউল ইসলামকে আটক করা হয়। তার সঙ্গে থাকা স্কুলব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেট থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি বলেন, গ্রেফতার রহিম পাকস্থলিতে করে ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে ঢাকায় এনেছিল। আর মাদক ব্যবসায়ী রবিউলও ঢাকায় ইয়াবা সরবরাহের জন্য এসেছিল। তাদের দুজনের বিরুদ্ধে নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়