শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন নিহতের স্ত্রী বেবী হালদার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেবী হালদার বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেবী হালদার ওই ইউনিয়নের নিহত চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর স্ত্রী।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বেবী হালদারের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু, নিহত নান্টুর পিতা বীর মুক্তিযোদ্ধা সুখদেব হালদার।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে উজিরপুরের কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু। যার কারনে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুণ্য হলে গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসার ইউনিয়নটির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ২৮ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদে ওই ইউনিয়নের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। তবে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দি না থাকায় বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেবী হালদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়