শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ৩০ মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময় জুড়ে চলবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। তবে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলোয়াড়দের বিশ্বকাপ ভাবনা শুরু হচ্ছে তারও আগে। বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই হচ্ছে বাংলাদেশের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তবেই মূল বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

আইসিসি আজ বিশ্বকাপের আগে প্রস্তুতি বা গা-গরমের ম্যাচের সূচিও জানিয়ে দিয়েছে। ২৪ থেকে ২৮ মে- এ সময়ে সবগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। প্রত্যেক দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এ দুই ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ও গত চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তানকে। এর মাঝে আইসিসি বাংলাদেশ-ভারত ম্যাচকে বড় ম্যাচ বলেই আলাদাভাবে উল্লেখ করেছে। বাংলাদেশের দুটি ম্যাচই হবে কার্ডিফে।

২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্দি জানিয়েছেন, ‘এ ম্যাচগুলো সমর্থকদের বিশ্বসেরা তারকাদের নিজের মাঠে দেখার সুযোগ দেবে।’ এ ম্যাচগুলো দেখতে চাইলেও টিকিট কাটতে হবে সমর্থকদের। প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে এপ্রিল থেকে। মাশরাফি বাহিনীর দুটি ম্যঠঢ় অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ মে। ২৬ মে প্রতিপক্ষ পাকিস্তান এবং ২৮ মে মুখোমুখি হবে ভারত।

  • সর্বশেষ