শিরোনাম
◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি আন্তঃবিভাগ ক্রিকেটের সেমিতে সাংবাদিকতা বিভাগ

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম আন্তঃবিভাগ ক্রিকেটে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রাণী বিজ্ঞান বিভাগকে আট উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাংবাকিতা বিভাগ।

জবির নিজস্ব খেলার মাঠ ধুপখোলাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাংবাদিকতা বিভাগের ছাত্ররা বৃহস্পতিবার প্রাণী বিজ্ঞান বিভাগের মুখোমুখি হয়েছিল। টস জিতে সাংবাদিকতা বিভাগ প্রাণী বিজ্ঞান বিভাগকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। প্রাণী বিজ্ঞান বিভাগ প্রথমদিকে দুর্দান্ত ব্যাটিং করলেও শেষের দিকে সাংবাদিকতা বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ১২৩ রান।

১২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাংবাদিকতা বিভাগ বেশ সাবলীলভাবেই খেলতে থাকে। দুরন্তভাবে ব্যাটিং করে নির্ধারিত টার্গেটে পৌছে যায় ৩ বল বাকি থাকতেই। ৯.৩ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান তোলে এমসিজের ছাত্ররা। এই জয়ে পঞ্চম আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাংবাকিতা বিভাগ।

  • সর্বশেষ