শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:১১ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমস্যার আবর্তে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী

তৌহিদুর রহমান : সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্প নগরী ।গ্যাস, বিদ্যুত সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে এখানে। সেইসঙ্গে নিরাপত্তার অভাবে চোর, ছিনতাইকারীদের উপদ্রব চলছে। রাস্তা-ঘাট ও ড্রেনগুলো অনেকটাই ভাঙাচোরা। এসব কারণে শিল্পের উৎপাদিত পণ্য নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা যাচ্ছে না। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে।

প্রসঙ্গত, ৯০ এর দশকে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠিত হয়। শহরতলীর নন্দনপুরে ২২ একর জায়গা নিয়ে শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে। এ্যালুমিনিয়াম, সোডিয়াম সিলিকেট, তেল, ময়দা ও বিস্কিট মিলসহ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে। এ শিল্প নগরীর ১৩২ টি প্লট ৭২ জনকে দেয়া হয় শিল্প কারখানার জন্য। বর্তমানে ৭২ টি শিল্পকারখানা রয়েছে। উৎপাদনে আছে ৬০টি কারখানা। গ্যাস সংকট,মূলধনসহ বিভিন্ন কারণে ১২টি কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। শিল্প নগরীর অভ্যন্তরের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে এগুলের সংস্কার নেই । পাশাপাশি রয়েছে চোরের উৎপাত।

শিল্পকারখানার সাথে জড়িতরা বলছেন, বিদ্যুত গ্যাস সংকটের কারণে পণ্য উৎপাদন ব্যহত হচ্ছে। শিল্প মালিকরা জানান, গ্যাস ও বিদুৎ সমস্যাকে শিল্পের অন্তরায় হিসেবে মনে করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরীর মহাব্যবস্থাপক আব্দুল অদুদ মিয়া বলেন, অচিরেই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়