শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেহজাদের ৭ বছরের রেকর্ড ভাঙলেন রুশো

নিজস্ব প্রতিবেদক : চলতি আসরে রান সংগ্রাহকের তালিকায় অনেকদিন ধরেই শীর্ষে আছেন রংপুর রাইডার্সের রিলে রুশো। মঙ্গলবার নিজের কীর্তিটিকে আরেকটু উঁচুতে নিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান সাংগ্রহক হিসেবে নিজের নাম লেখালেন বাঁ-হাতি এই ওপেনার।

গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ৫৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন রুশো। আর এর মধ্যে দিয়ে আহমেদ শেহজাদকে হটিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন তিনি।

টুর্নামেন্টের উদ্বোধনী আসরে পাকিস্তানের শেহজাদ ১২ ম্যাচে ৪৮৬ রান করেন। যা ছিল এতদিন কোন নির্দিষ্ট আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। মঙ্গলবারের হাফ সেঞ্চুরিতে চলতি আসরে রুশোর মোট রান দাঁড়িয়েছে ৫১৪। আর এই রান করেছেন তিনি ১১ ম্যাচ খেলে। সামনে আরো ম্যাচ আছে রংপুরের। ফলে রুশোর রান কোথায় গিয়ে ঠেকে তা এখন দেখার বিষয়।

গেল আসরে অবশ্য শেহজাদের জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু ২ রানের জন্য তা টপকাতে পারেননি ক্যারিবীয় এই ব্যাটিং দানব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়