শিরোনাম
◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভ টুগেদার করছেন তারা !

বিনোদন ডেস্ক : বর্তমানে একাধিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মালাইকা আরোরা খান। তবে এসব ছবিতে বিশেষ চরিত্রেই দেখা যাবে তাকে। তবে ছবির চাইতে বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েই বেশি আলোচনায় রয়েছেন তিনি। খুব শিগগিরই তারা বিয়ে করতে যাচ্ছেন বলেও জানা গেছে। তবে তার আগেই সম্প্রতি আরও একটি খবর চাউর হয়েছে। আর সেটা হচ্ছে লিভ টুগেদার করছেন মালাইকা-অর্জুন। তার একটি প্রমাণও মিলেছে। অর্জুন গত কয়েকদিন ধরেই মালাইকার বাসায় থাকছেন।

কোন জায়গায় গেলে মুম্বইয়ের সেই বাসা থেকেই বের হচ্ছেন দুজন। এমনকি মালাইকার বাড়িতে অর্জুনের ছবিও প্রকাশ পেয়েছে সম্প্রতি। মালাইকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অর্জুনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে মালাইকা। আর সে কারণেই গত কয়েকদিন ধরেই একসঙ্গে থাকছেন তারা। আর তাদের প্রেমের বিষয়টিও এখন ওপেন সিক্রেট। খুব শিগগিরই তার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। তার তার আগেই একজন অপরকে বেশি সময় দিতে চাচ্ছেন। এদিকে মালাইকা ও অর্জুনের এই লিভ টুগেদারের খবর ছড়ালেও এ বিষয়ে তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

  • সর্বশেষ