শিরোনাম
◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:০৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বাংলাদেশি কামরুল

নাহিদ মোর্শেদ: অস্ট্রেলিয়ার সরকার ঘোষিত অস্ট্রেলিয়া ডে সম্মাননা ২০১৯ পেতে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী কামরুল হোসাইন চৌধুরী। ২০১৯ সালের প্রকাশিত প্রথম তালিকায় তাঁর নাম ঘোষিত হয়েছে। আগামী জুন মাসের প্রথম সোমবার রানী এলিজাবেথের জন্মদিন উদযাপনের সময় এ সম্মাননা প্রদান করা হবে।

দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির সেবায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ডে অ্যাওয়াডের বিভিন্ন বিভাগের মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া বিভাগে স্থান পেয়েছেন কামরুল চৌধুরী। গত ২৬ জানুয়ারি দেশটির জাতীয় দিবস অস্ট্রেলিয়া ডেতে সম্মাননা প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। উইকিপিডিয়াতেও এ বছরে যাঁরা সম্মাননা পাবেন তাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কামরুল চৌধুরী মেলবোর্নে বসবাসকারী একজন ব্যবসায়ীও মুক্তিযোদ্ধা।

অস্ট্রেলিয়ার সুশীল নাগরিকদের ভালো কাজের সাধুবাদ স্বরূপ প্রতিবছর অস্ট্রেলিয়া ডেতে এই সম্মাননার তালিকা প্রকাশ করা হয়। এই সম্মাননা রানীর জন্মদিনের প্রদান করার প্রচলন রয়েছে ১৯৫৭ সাল থেকে। মেলবোর্ন থেকে এই রাষ্ট্রীয় সম্মাননার কথা জানিয়ে কামরুল চৌধুরী বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের মানুষের জন্য নিজের যৎসামান্য সাধ্য থেকে কিছু করার চেষ্টা করে যাচ্ছি অনেক বছর ধরেই। কখনোই এর প্রতিদান আশা করিনি।

তবে এখন অস্ট্রেলিয়া ডে সম্মাননা পেতে চলেছি ভেবে খুশি লাগছে কেবল এ জন্যই যে, এর সঙ্গে আমার দেশের নাম জড়িয়ে আছে। দেশের নামে ভালো কিছু পাওয়াটাই একটা বড় পাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়