শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে হলগুলোতে ভোটকেন্দ্র বাতিলের দাবি প্রগতিশীল ছাত্র জোটের

রিয়াজ হোসেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হলগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতরাতে সিন্ডিকেট সভায় আবাসিক হলগুলোতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হওয়ার পর তাৎক্ষণিক বিক্ষোভ জানায় বামদের এ ছাত্রজোট। রাজু ভাস্কর্যর সামনে বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা বলেন, ছাত্রলীগকে খুশি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবি করেছিলাম আমরা। একইসঙ্গে সব ছাত্র সংগঠনের নেতাকর্মীর সহাবস্থানও দাবি করেছিলাম। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করে ভোটকেন্দ্র হলে রাখা হয়েছে। আমাদের দাবি না মানা হলে সিন্ডিকেটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাব।

জোটের ঢাবি সমন্বয়ক ও ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ছাত্রলীগ বাদে সকল সংগঠন বিরোধিতা করার পরও ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলে থাকছে। এক্ষেত্রে প্রশাসনের প্রথম পদক্ষেপেই প্রমাণিত হচ্ছে, তারা সুষ্ঠু ভোট করার জন্য আন্তরিক নয়। তারপর আমরা সামনে আরও কিছুদিন দেখব। যদি দেখি, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে না কিংবা এই নির্বাচনে ছ্ত্রাদের অধিকার সংরক্ষিত হচ্ছে না, তখন নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে ভাববো।

ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, কর্তৃপক্ষ আমাদের কথায় কর্ণপাত করেনি। প্রহসনের নির্বাচনের পথ তৈরি করছে প্রশাসন। তাই যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ আন্দোলনে থাকবো।

  • সর্বশেষ