শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বাংলাদেশি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এমন দাবির পর মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

তরিকুল ইসলাম : বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় বাংলাদেশিরা সন্ত্রাসী হামলা চালিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো. দেলোয়ার হোসেন। যদিও দাবি করেন, তলব নয়, দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্যই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।

আধ ঘন্টার ঐ বৈঠকে রাষ্ট্রদূতের কাছে মিয়ানমারের সম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ কড়া প্রতিবাদ জানান ডিজি। এসময় তার হাতে একটি প্রটেস্ট নোটও ধরিয়ে দেয়া হয়।

দেশটির বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে গত ২৪ জানুয়ারি বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় বাংলাদেশি নাগরিকরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ ওই সন্ত্রাসী হামলার তথ্য নিশ্চিত করে।

  • সর্বশেষ