শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নেতাকর্মীরা ভালো কাজে বাধা দিতে দিতে নিজেরা ভালো কাজ থেকে দূরে সরে গেছে বলে মনে করেন রাশেদ খান মেনন

খায়রুল আলম : বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। ঠিক এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের আহ্বান করেছেন। তার এ আহ্বানকে স্বাগত জানাই এবং দেশবাসীকে এ আহ্বানে সারা দেয়ার জন্য অনুরোধ জানাই।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, যেহেতু দেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে তাই এ দেশের জনগণ সবাই মিলে কাজ করা প্রয়োজন। এ দেশটি যেহেতু আমাদের সবার তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে একযুগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী এ জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিএনপি দেশের ভালো চায় না বলেই জাতীয় ঐক্যকে তারা প্রতারণা বলেছে। এটি অক্ষমের বিলাপ ছাড়া আর কিছু নয়। বিএনপির নেতাকর্মীরা ভালো কাজে বাধা দিতে দিতে নিজেরা ভালো কাজ থেকে দূরে সরে গেছে। যার জন্য এ দেশের জনগণও তাদের দূরে ঠেলে দিয়েছে। যেটি আমরা একাদশ জাতীয় নির্বাচনে দেখেছি। জনগণের জন্য ভালো কাজ করলে জনগণ আপনার পাশে থাকবে। তাই জনগণকে বিভ্রান্তিতে না ফেলে তাদের জন্য ভালো কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিন। কারণ এ মুহূর্তে দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়