শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবুনগরীর পাসপোর্ট ফেরত চাইলেন আল্লামা শফী

যুগান্তর :  হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারি পরিচালক আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত চাইলেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার বিকালে হেফাজত আমীর ডিআইজি মাহবুবের সঙ্গে ফোনালাপের মাধ্যমে জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেয়ার আহ্বান জানান।

হাটহাজারী মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক কামাল সরওয়ার যুগান্তরকে এ তথ্য জানান।

হেফাজত আমীর বলেন, এর আগে আমি আরও কয়েকবার চেষ্টা করেছি জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট নেয়ার জন্য। প্রত্যেকবার আমাকে আশ্বস্ত করেছে যে, তারা পাসপোর্ট ফেরত দিয়ে দেবে।

সর্বশেষ আজ যখন কথা বললাম, তখন আমাকে জানানো হলো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তারপর পাসপোর্টটি ফেরত দেবে।

বাবুনগরীর সুস্থতা কামনা করে তিনি বলেন, বাবুনগরী সাহেবের অসুস্থতার বিষয়ে আমি যথেষ্ট চিন্তিত।

এদিকে গুরুতর অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দান ও সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আল্লামা জুনাইদ বাবুনগরী সমর্থক পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর উন্নত চিকিৎসার্থে জব্দকৃত পাসপোর্ট ফেরত ও দেশের বাইরে সুচিকিৎসার ব্যবস্থার দাবিতে 'আল্লামা জুনায়েদ বাবুনগরী সমর্থক পরিষদে’র ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করবেন জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ৷

আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে৷

পরিবারের পক্ষ থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী৷

সাংবাদিক সম্মেলন থেকে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা যায়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়