শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সুজন কৈরী : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহায়তায় ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা ও পরবর্তী দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

সোমবার সকালে পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে মহড়াটি অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গেন্ডারিয়ায় কমিউনিটি লেভেল স্বেচ্ছাসেবকসহ দুর্যোগ ব্যবস্থাপনার সকল পর্যায়ের জনবল নিয়ে এই মহড়ার আয়োজন করে। জার্মান রেড ক্রসের সহযোগিতা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫টি ওয়ার্ড এবং ৩০টি বিদ্যালয়ের প্রশিক্ষিত ভলান্টিয়ার মহড়ায় অংশগ্রহণ করে। ঢাকা আর্থকুয়াক এন্ড ইমারজেন্সি প্রিপেয়ারডনেস প্রোজেক্টের আওতায় কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিট। প্রশিক্ষণ কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সার্বিক সহযোগিতা করে আসছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের সেক্রেটারি লায়ন শরিফ আলী খান, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ সামসুল হক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, জার্মান রেড ক্রসের ডেলিগেট এনটনি গনমথু, জার্মান রেড ক্রসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ, ৩০টি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিবাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ