শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে অনিয়ম রোধে কঠোর হচ্ছে প্রশাসন

জাকারিয়া তারেক : ময়মনসিংহ শহরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতাল গুলোতে বিভিন্ন অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। সম্প্রতি একটি ক্লিনিকে সিজারের সময় শিশুমৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন । সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে এসব ক্লিনিক ও হাসপাতাল গুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। সিভিল সার্জন অফিসের পরিদর্শক দল এখন থেকে নিয়মিত ভাবে পরিদর্শন করবে। ময়মনসিংহ প্রায় শতাধিক ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। এগুলোতে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। সার্বক্ষণিক ডাক্তার থাকার নিয়ম থাকলেও বেশকিছু ক্লিনিকে ডাক্তার থাকে না । আবার অনেক ক্লিনিকে লাইসেন্স নেই।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এ. কে. এম. আব্দুর রব জানিয়েছেন, প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোর কোনো অনিয়ম সহ্য করা হবে না। লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে পারবে না । নির্ধারিত শর্ত পূরণ করে সরকারের অনুমোদন নিয়ে কার্যক্রম চালাতে হবে। অনুমোদন না থাকলে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়