শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাওলানা সাদের বিষয়টি ঈমান-আকিদার সাথে সংশ্লিষ্ট’

আল-আমিন : তাবলিগ জামাতের অন্যতম শুরা সদস্য ও ট্রাস্টিবোর্ডের চেয়ার‌ম্যান মাওলানা যোবায়ের বলেছেন, অভিন্ন ইজতেমায় সম্মত হলেও মাওলানা সাদের ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে আসেননি তারা। চলমান সংকট নিরসনের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা এক সঙ্গে ইজতেমা করতে সম্মত হয়েছেন কিন্তু মাওলানা সাদের বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কারণ, বিষয়টি ঈমান-আকিদার সাথে সংশ্লিষ্ট।

সোমবার রাজধানীর তেজগাঁও রহিম মেটাল মসজিদে আয়োজিত তাবলিগ জামাতের একটি বিশেষ সভায় তিনি এই কথা বলেন।

আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে প্রতিপক্ষের বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তির কারণে সৃষ্ট সংশয় দূর করা ও আসন্ন ইজতেমার প্রস্তুতি সামনে রেখে এই সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন তাবলিগের সাথী মাওলানা ওয়াসিফুল আমিন।

তিনি জানান, মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলো নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে– যা অনেক সাথীভাইকে হতাশ করছে, ক্ষুব্ধ ও ব্যথিত করছে। সেসব অপপ্রচারের বিপরীতে সত্য ঘটনা তুলে ধরতেই আজকের এই বিশেষ সভা আহবান করা হয়েছে। এছাড়াও আসন্ন ইজতেমার প্রস্তুতি বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যতো দূর এগিয়েছি উলামায়ে কেরামের পরামর্শেই এগিয়েছি এবং সামনেও তাদের পরামর্শক্রমেই কাজ করবো। কারগুজারির বর্ণনার সাথে সাথে তারা আসন্ন ইজতেমা সফল করতে তাবলিগি সাথীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়