শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে উদ্ধার পলাশে অপহৃত ৩ মাছ ব্যবসায়ী, আটক ১

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে উদ্ধার হলো নরসিংদী পলাশ উপজেলা থেকে অপহৃত ৩ মাছ ব্যবসায়ী। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আব্দুল্লাহ (২২) নামের একজনকে আটকও করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে অপহরণ, আটক ও উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

উদ্ধারকৃতরা হলেন, নরসিংদী পলাশ উপজেলার কাটাবেড় গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে জুয়েল মিয়া (১৬), মৃত হরিদাস বিশ্বাসের ছেলে আশিষ বিশ্বাস (১৯) ও চরপাড়া গ্রামের মৃত তফিল উদ্দিন সরকারের ছেলে মো. শফিকুল ইসলাম (২১) ।

এ ব্যাপারে উদ্ধার জুয়েলের পিতা ফখরুদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ উজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় একটি মামলা (নং ৩১) দায়ের করেছেন। আটককৃত আব্দুল্লাহ গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, উদ্ধারকৃতরা নছিমনে করে কালীগঞ্জের বিভিন্ন বাজারে মাছ বিক্রি করতো। ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে শহীদ ময়েজউদ্দিন সেতু পারাপারের সময় সেতুর টেক্স আদায়কারী কয়েকজনের সাথে সম্পর্ক গড়ে উঠে মাছ বিক্রেতাদের। সেই সম্পর্কের সূত্র ধরে গত ২৬ জানুয়ারী সন্ধ্যায় তাদের কৌশলে বেড়ানোর কথা বলে অপহরণ করে এবং তাদের প্রত্যেকের জন্য পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ৫ হাজার টাকা বিকাশে পাঠানো হলেও বাকী টাকা নগদ দেওয়ার শর্তে অপহরকারীদের শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচে আসতে বলে।

এদিকে খবর পেয়ে ২৭ জানুয়ারী সন্ধ্যায় কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার একটি ইটের ভাটা থেকে ৩ মাছ ব্যবসীয়কে উদ্ধার ও ১ অপহরকারীকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় একজনকে আটকের পর সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। বাকীদের আটকের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়