শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে শবনম ফারিয়ার গায়ে হলুদে নেমেছিল তারার ঢল

আবু সুফিয়ান রতন : জমকালো আয়োজন ও তারকার সমাগমে হয়ে গেল অভিনেত্রী শবনম ফারিয়ার গায়ে হলুদ। গতকাল (শনিবার) রাতে গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে ফারিয়ার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। ফারিয়ার গায়ে হলুদ এর সঙ্গে মেহেদী উৎসবও অনুষ্ঠিত হয়। হলুদে নেমেছিল তারার ঢল।

ফারিয়া ও তার স্বামীকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন জয়া আহসান, কোনাল, টয়া, সাফা কবির, তৌসিফ মাহবুব, পারসা ইভানা, নাঈম, নাদিয়া, মিশু সাব্বির, বিজরি, রুনা খান, তিশা, নির্মাতা বান্নাহ, অনম বিশ্বাস, চয়নিকা চৌধুরী, মেহের আফরোজ শাওন।

আরও ছিলেন ইমতু রাতিশ, শরিফুল রাজ, সামিহা, ফারহানা নিশো, মৌসুমি নাগ, তানভীন সুইটি, ভাবনা, কণ্ঠশিল্পী তপু, মারিয়া নূর, তানিয়া আহমেদ, তাসনোভা তিশা, নির্মাতা ইমরাউল রাফাত, ইরফান সাজ্জাদ,শেহতাজ, জেনিসহ আরও অনেক তারকা।

নাচ, গান, আড্ডায় মুখোর হয়ে ওঠে ফারিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। তারকারা প্রত্যেকেই ফারিয়ার নতুন জীবনে শুভেচ্ছা জানান। হলুদে ফারিয়া ও তার স্বামী হারুন অর রশিদ অপু ম্যাচিং করে পরেছিলেন ‘সি গ্রিন রঙ’র শাড়ী ও পাঞ্জবী। টিকলি ও ভারী গহনায় সেজেছিলেন ফারিয়া।

এর আগে ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছিলেন, কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না।

জানিয়েছিলেন, আর আমাদের ছবি এখনি পাবলিক করতে চাইনি। চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে। কিন্তু আমাদের কিছু আত্মীয়-স্বজন ছবিগুলো ফেসবুকে দেয়ায় এবার নিজ থেকেই ছবিগুলো ফেসবুকে দিয়েছি।

শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল। তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

শবনম ফারিয়া বলেন, দু-বছর আগে অপুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে।

সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। ফারিয়া জানান, পহেলা ফেব্রুয়ারি মিরপুর ক্যান্ট. এলাকার একটি কনভেশন সেন্টারে তার বিয়ের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে সবাইকে তিনি আমন্ত্রণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়