শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুলশারের অধীনে টানা অষ্টম জয় ম্যান ইউ’র

স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহোকে বরখাস্ত করে বোধহয় ভালোই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ ওলে সুলশারের অধীনে টানা অষ্টম জয় পেয়েছে ‘রেড ডেভিলরা’। এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে শনিবার রাতে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ। এই জয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে সুলশারের শিষ্যরা।

ম্যাচের শুরুতে ২ গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে এক গোল শোধ করে আর্সেনাল। কিন্তু শেষ মুহূর্তে আরও এক গোল করে আর্সেনালকে বিদায় জানিয়ে দেয় ম্যানইউ। ৩১ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন সানচেজ। দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড।

প্রথমার্ধের বিরতির আগে এক গোল শোধ করেন আর্সেনালের পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যানইউ’র অ্যান্থনি মার্শাল। ফলে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয় উনাই এমেরির দলকে। রাতের অন্য ম্যাচে বোল্টনকে ২-১ গোলে হারায় বিস্টল সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়