শিরোনাম
◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষে ওঠার বারুদে লড়াইয়ে সোমবার ঢাকা-রংপুর মুখোমুখি

আশরাফ রাসেল : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে খুলনা টাইটান্সের। ১০ ম্যাচে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে রয়েছে দলটি, তাই এবার শেষটা ভালোর জন্য আজ মাঠে নামবে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে খুলনার প্রতিপক্ষ শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ৮টি ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা। আজ ম্যাচটি জিততে পারলে প্লে-অফে যাওয়ার পথ আরও সুগম হবে তাদের। সুতরাং সেই লক্ষ্য নিয়েই খেলতে নামবে তামিম, ইমরুলরা।

তার ওপর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিলো কুমিল্লা। ফলে আত্মবিশ্বাসের দিক থেকেও বেশ এগিয়ে থাকছে তারা। অবশ্য জ্বলে উঠতে দেখা যেতে পারে সিলেট সিক্সার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৫৮ রানে পরাজিত হওয়া খুলনাকেও।

সিলেটের কাছে পরাজিত হওয়ার পর অধিনায়ক মাহমুদুউল্লাহ জানান ভালো খেলার এখনো আমাদের ইচ্ছে রয়েছে, আমাদের এখনও দুটি ম্যাচ রয়েছে, আশা করি আমরা সেই ম্যাচগুলো জিততে পারবো। দল এবং ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারবো আশা করি।

অন্যদিকে এবারের বিপিএলের দুই পরাশক্তি ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স। যে যার জায়গায় অনেক শক্ত অবস্থানে আছে। ঢাকা-রংপুরের ম্যাচ মানেই হাই ভোল্টেজের ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবেন সাকিব ও মাশরাফি।

বিপিএলের এবারের আসরের শুরু থেকেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস খুব ছন্দে রয়েছে। প্রথম থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিলো তারা। আট ম্যাচের পাঁচটিতে জয় এবং তিনটিতে হার। দশ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ডায়নামাইটস। রংপুরের সাথে তারা জয় পেলে আবারও শীর্ষ অবস্থানেই থাকবেন সাকিব বাহিনী।

বিপিএলে বেশ চমক দেখাতে শুরু করেছে মাশরাফির রংপুর। ডি ভিলিয়ার্স, রাইলি রুশো ও অ্যালেক্স হেলসসহ ফর্মে রয়েছেন দলের সব খেলোয়াড়রা। রাইডার্সরা নিজেদের নয় ম্যাচের পাঁচটিতে জয় পেলেও হারে চারটি ম্যাচ। পয়েন্ট টেবিলে উঠা-নামা অবস্থা থাকলেও এবার তিন নাম্বার অবস্থানে রয়েছে মাশরাফির দল। ঢাকাকে হারালে তারাও চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। শীর্ষস্থানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে মাশরাফি বাহিনী।

  • সর্বশেষ