শিরোনাম
◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর সমাধিতে আল আকসা মসজিদের গ্রান্ড মুফতির শ্রদ্ধা নিবেদন

শিমুল খান, গোপালগঞ্জ : ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড মুফতি শায়েখ মোহাম্মদ আহমাদ হোসাইন বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে, দেশে জঙ্গিবাদের জিরো টলারেন্স দিয়েছেন। শুধু আমি নয়, পুরো ফিলিস্তিন ও পুরো মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছেন।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ মোহাম্মদ আহমাদ হোসাইন বলেন, গত ১০ বছর বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা দেখার মত, দৃষ্টান্তমূলক উন্নয়ন। আগামীতেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদির সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড মুফতি শায়েখ মোহাম্মদ আহমাদ হোসাইন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন। শ্রদ্ধা নিবেদন শেষ তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন।

এ সময় খতিবের সেক্রেটারি অফিসার মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ইরান-বাংলাদেশ চেম্বারের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় আল-আকসা মসজিদের প্রধান খতিব মোহাম্মদ আহমাদ হোসাইন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। পরে সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়