শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সংকট

হ্যাপি আক্তার : শীতের তীব্রতায় তাপমাত্রা কমার সাথে সাথে পাল্লা দিয়ে রাজধানীর অনেক এলাকায় বাড়ছে গ্যাসের সংকট। অনেক এলাকাতেই গ্যাস থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। চুলা না জ্বলায় খাবার খেতে হচ্ছে দোকান থেকে কিনে। যদিও, ঢাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে তিতাস। তবে, কিছু এলাকায় লাইনে সমস্যার কারণে সরবরাহ বিঘ্ন হতে পারে, বলছে সংস্থাটি। সূত্র : ইনডিপেন্ডেট টেলিভিশন।

রাজধানীর বাসা-বাড়িতে গ্যাসের চাহিদা ৩৫ কোটি ঘনফুট, যার বিপরীতে তিতাসের সরবরাহ ২৮ থেকে ২৯ কোটি ঘনফুট। তাই বছর জুড়েই থাকে গ্যাসের সংকট, যা প্রকট হয় শীতকালে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।

রাজধানীর রামপুরা, বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী ও পুরান ঢাকাসহ ১৫টি এলাকায় গ্যাস সংকটের অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এছাড়া, উত্তরায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস না থাকার অভিযোগ গ্রাহকদের। অবশ্য গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাসের কর্মকর্তাদের দাবি, ঢাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গ্যাসের সরবরাহ না বাড়িয়ে সংযোগ বাড়াচ্ছে বিতরণ কোম্পানি। ফলে প্রকট হচ্ছে সংকট। পাশাপাশি গ্যাসের অপচয় ও চুরি রোধে তিতাসের ব্যর্থতাকেও দায়ী করেন তারা। এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হলেও প্রত্যাশা অনুযায়ী কমেনি ঢাকায় গ্যাসের সংকট।

এলএনজি থেকে তিতাস কর্তৃপক্ষ ঢাকার জন্য ১০ থেকে ১৫ কোটি ঘনফুট গ্যাস পেলেও তার পুরোটাই সরবরাহ হচ্ছে বন্ধ থাকা সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে। ফলে, থেকেই যাচ্ছে আবাসিক খাতের গ্যাস সংকট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়