শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সমীরণ রায় : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাসী না। তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হবে। বন্দুকের নলে পালাবদলে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না। সেজন্য তিনি জনগণের শক্তিকেই একমাত্র শক্তি মনে করেন।

শুক্রবার গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মুখোমুখি হচ্ছি আমরা। দেশের মানুষ বিশ্বাস করেন, এবারের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না উলে­খ করে তিনি বলেন, ইতোমধ্যে আমরা লক্ষ্য নির্বাচন বানচালে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। দেশের জনগণ সব ষড়যন্ত্র একের পর এক উপলব্ধি করে রুখে দাঁড়িয়েছে। ষড়যন্ত্র যে-ই করুক না কেন, কোনো লাভ হবে না। দেশের মানুষ আবারও তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম, সাহারা খাতুন, চিত্র নায়ক ফারুক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী যুবলীগের চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়