শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৭ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবলার পক্ষে মাঠে নেমেছেন এমপি সানজিদা

মো.ইউসুফ আলী বাচ্চু: ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে মাঠে নেমে লাঙ্গলে ভোট চাইলেন সংরক্ষিত আসনের এমপি সানজিদা খানম। বুধবার দুপুরে ৫৩নং ওয়ার্ডের মিষ্টির দোকান এলাকা থেকে গণসংযোগ করেন কদমতলী থানা আওয়ামী লীগ।

গণসংযোগকালে বাবলা সানজিদা ছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিল হাজী নাসির, থানার সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ৫৩নং ওয়ার্ড সভাপতি সোহরাব হোসেন, ৫২নং ওয়ার্ড সভাপতি ফারুক আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাপার কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালে মীরহাজীরবাগের যুক্তিবাদী হুজুরের গলিতে জনসভা করেন স্থানীয় আওয়ামী লীগ। এতে সভাপতি করেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু।

এর আগে সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির হোসেন স্বপনের নেতৃত্বে আলমবাগে গণসংযোগ করেন জাপা ও শ্রমিকলীগ। মেরাজনগরের মোহাম্মদবাগে দিনব্যাপী গণসংযোগ করেন বাবলা পত্মী সালমা হোসেন। শ্যামপুরের গুন্ডিঘড়ে যুবলীগ নেতা কাজী ইব্রাহিম খলিল মারুফের নেতৃত্বে লাঙ্গলের পক্ষে বিশাল প্রচার মিছিল করেন শ্যামপুর থানা যুবলীগ। বিকাল ৪টায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বাদ্যযন্ত্র ও লাঙ্গল প্রতীক নিয়ে প্রচার মিছিল করেন। মিছিলটি মীরহাজিরবাগ থেকে শুরু হয়ে জুরাইন রেলগেইটে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মামুনুর রহমান মামুন ও কাজী সোহেল। সন্ধ্যায় ৫৮নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ জাপার উদ্দেগ্যে তাইজুল ইসলাম তাজু ও আজিজ আহমেদর নেতৃত্বে প্রচার মিছিল করেন।

 

  • সর্বশেষ