শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে পাঁচটি জনসভা করবেন শেখ হাসিনা

আবুল বাশার নূরু : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পাঁচটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২১ ডিসেম্বর ঢাকার গুলশানে ও ২৪ ডিসেম্বর কামরাঙ্গীচর জনসভা করবেন শেখ হাসিনা। আর ২২ ডিসেম্বর সিলেট, ২৩ ডিসেম্বর রংপুর পীরগঞ্জ, তারাগঞ্জ ও বদরগঞ্জে জনসভা করবেন তিনি।

আওয়ামী লীগের উপ- দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনসভা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর বাইরেও ১০টি জেলায় ভিডিও কনফারেন্সে ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।

এগুলো হচ্ছে- ১৮ ডিসেম্বর নড়াইল (মাশরাফি বিন মর্তুজা) ও কিশোরগঞ্জ (সৈয়দ আশরাফুল ইসলাম) এবং বান্দরবান (বীর বাহাদুর উশৈ সিং), ১৯ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া (র আ ম উবায়দুরল মোকতাদির চৌধুরী), কক্সবাজার (সাইমুম সরোয়ার কমল), পিরোজপুর (স ম রেজাউল করিম) ও চট্টগ্রামে (মুহিবুল হাসান চৌধুরী নওফেল), ২০ ডিসেম্বর গাইবান্ধায় (ফজলে রাব্বী মিয়া), জয়পুরহাট (আবু সাঈদ আল মাহমুদ স্বপন) এবং রাজশাহীতে (ওমর ফারুক) ভিডিও কনফারেন্স করবেন শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার নিজ বাসভবন সুধা সদন থেকে এ ভিডিও কনফারেন্স করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়