শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোকে আদালতে সশরীরে হাজির হতে, নির্দেশ

স্পোর্টস ডেস্ক: স্পেন ছাড়ার আগে ট্যাক্স ফাঁকির মামলার সবটুকু জরিমানাই পরিশোধ করে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সশরীরে নয়, আইনজীবীর মাধ্যমে। সেটাই আবারও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে জুভেন্টাসে থাকা মহাতারকার জীবনে। মামলা নামক টিউমার অপসারণ করতে আদালতে হাজির হওয়া ছাড়া বিকল্প খোলা নেই সিআর সেভেনের সামনে।

রিয়াল মাদ্রিদে থাকতে ট্যাক্স ফাঁকির অপরাধে দুই বছর জেল হয় রোনালদোর। জেল এড়াতে ১৪.৭ মিলিয়ন ইউরো জরিমানার পুরোটাই পরিশোধ করেন পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপের কারণে রাশিয়ায় ছিলেন বলে আইনজীবী হোসে আন্তোনিওর মাধ্যমে জরিমানা জমা দেন স্পেনের কোষাগারে।

স্পেনের আদালতের নিয়ম অনুযায়ী আবার জরিমানা পরিশোধের সময় সশরীরে হাজির থাকতে হয় পরিশোধকারীকে। রোনালদো সেসময় আদালতে হাজির না থাকায় অবমাননা হয়েছে বলে মনে করেন স্পেনের আদালত। আগামী বছরের ১৪ জানুয়ারির মধ্যে তাই রোনালদোকে হাজিরা দিতে আদেশ দিয়েছেন আদালত। নয়ত আদালত অবমাননার মামলায় ফাঁসবেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার।

হাজিরা সশরীরেই হতে হবে, নির্দেশ এমনই। আবার বিকল্প পথও সামনে আসছে। রিয়ালেরই আরেক পর্তুগিজ সাবেক ফ্যাবিও কোয়েন্টারো একই ধরনের মামলায় আদালতে হাজির হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রোনালদোর আইনজীবী চেষ্টা করছেন একই উপায়ে পরিস্থিতি সামলাতে। আদালত রাজি না হলে স্পেন ঘুরে যাওয়া ছাড়া পথ খোলা থাকবে না সিআর সেভেনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়