শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার হয়ে আইপিএল খেলতে কে যাচ্ছেন বাংলাদেশ থেকে!

রাকিব উদ্দীন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম একটি দল কলকাতা নাইট রাইডার্স বা সংক্ষেপে কেকেআর। আইপিএলের এই দলটির সাথে বাংলাদেশিদের যোগসূত্র রয়েছে অনেক আগে থেকেই। এই দলের হয়েই প্রথম আইপিএলে খেলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লেখানোর আগে সাকিব তো হয়ে উঠেছিলেন কেকেআরের ঘরের ছেলে হয়ে। তাছাড়া একই ভাষাভাষীর এলাকার প্রতিনিধিত্বকারী দল বলে কলকাতা নাইট রাইডার্সের প্রতি এদেশের মানুষের অন্যরকম ভালোলাগা কাজ করে।

কিন্তু গত আসরে কলকাতার দলটিতে ছিলেন না কোনো বাংলাদেশি। বাংলাদেশের সমর্থনের জোয়ার যে কত বিশাল বিশাল ঢেউ হয়ে আছড়ে পড়তে পারতো, সেটি সম্ভবত বেশ ভালোই টের পেয়েছে দলটি। এবার তাই আইপিএলের নিলামের আগেই এক বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটির ফ্র্যাঞ্চাইজি।

[caption id="attachment_769086" align="alignleft" width="960"] কলকাতার অফিসিয়াল ফেসবুক থেকে এ ফটোটি পোষ্ট করা হয়[/caption]

গত শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেওয়া হয় বাংলাদেশি এক ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্তর ব্যাপারে। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্য করে ঐ পোস্টে সম্ভাব্য ক্রিকেটারের নাম অনুমান করার পাশাপাশি মন্তব্যের ঘরে মোবাইলে ভিডিও করে দেয়ার জন্য উল্লেখ করেছেন।

হাজার হাজার বাংলাদেশীদের মন্ত্যবের ভীড়ে বেশিরভাগ মন্তব্যই পড়েছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষে। এই দুই ক্রিকেটার এবার আইপিএলের নিলামে ডাক পেয়েছেন। অনেকে আবার নিলামের বাইরে গিয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাসের নামও উল্লেখ করেছেন কলকাতার জার্সিতে ১২তম আইপিএল মাতাতে যাওয়া ক্রিকেটার হিসেবে।

দেখা যাক! শেষ পর্যন্ত কে হবেন কলকাতার ‘বাংলাদেশি ছেলে’? সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে দলটির আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত!

  • সর্বশেষ