শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেস ইভিএম এর বিশ্বাস যোগ্যতা নষ্ট করেছে: শিবরাজ

ওমর ফারুক: ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কংগ্রেস জনগণের মনে নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর ব্যবহারের প্রতি বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। তার দল বিজেপি আবারও রাজ্যের ক্ষমতায় থাকবে। এনডিটিভি।

গত ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। ফল ঘোষণা হচ্ছে আজ ১১ ডিসেম্বর।

রাজ্যের বিজেপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি আবারও মধ্যপ্রদেশে সরকার গঠন করতে যাচ্ছে। কংগেসের নেতারা ভিত্তিহীন কথা বলছেন। আমরা মনে করি তারা ইভিএম ও নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ মন্তব্য করে ভোট গণনার প্রতিটি ধাপে বাধার সৃষ্টি করছেন।

এর আগে শিবরাজ সিং রাজ্যের ২৩০ জন দলীয় নেতার সঙ্গে অডিও কনফারেন্সে ভোট গণনার প্রস্ততি নিয়ে কথা বলেন। রাজ্যের বিজেপি সভাপতি রাকেশ সিংও এতে অংশ নিয়েছিলেন।

দলের এক মুখপাত্র জানান, দুই নেতাই প্রার্থীদের বলেছেন, মধ্যপ্রদেশের মানুষ নির্বাচনে ব্যাপক সমর্থন দিয়েছেন আর কংগ্রেস এখানে নির্বাচনের ভোট গণনা নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনের পর এই দুই নেতাই পিছিয়ে থাকার অনুমান করলেও শেষ পর্যন্ত তাদের দলই জিতেছিল। ভোট গণনা উপলক্ষে রাজ্যের দলীয় সদর দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়