শিরোনাম
◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রক্ষমতায় চৌদ্দদলের অপরিহার্যতা

প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি : আওয়ামী লীগ আমজনতার রাজনৈতিক দল। এ দেশের মানুষের আশ্রয়স্থল। শেষ ভরসা। কীভাবে? আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকেই দলটি এ দেশের মানুষের হাসি-কান্নার অংশ। দুঃখ-বেদনার অংশীদার। লড়াই-সংগ্রামের ইতিহাস। এই লড়াই যেমন এ দেশকে শত্রুমুক্ত করার ক্ষেত্রে করেছে, আবার এই লড়াই মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্যও এ দলটি তার অপরিহার্যতা প্রমাণ করেছে।

এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেটা বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোন, ছয়দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলটির ভূমিকা অনন্য। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে আসছে দলটি। শোষিত-বঞ্চিত মানুষের কথা বলেছে বারবার। তাদের হয়ে কাজ করেছে। দেশের মানুষের আজকে যে আর্থ-সামাজিক উন্নতি, তা কেবলই আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রপরিচালনা করেছেন বলেই। বাংলাদেশ ভালো থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই। দেশ এগিয়ে যায়। মানুষ ভালো থাকে।

বিপরীতে বিএনপি ক্ষমতায় থাকলে দেশ অতল গহ্বরে নিমজ্জিত হয়। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার তকমা গায়ে মাখতে হয়। জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস লালন-পালন করা হয়। যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুন্ঠিত হয়। আদর্শহীন রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকলে প্রগতির ধারা থমকে যায়। বাংলাদেশকে ভালো রাখতে হলে আওয়ামী লীগ তথা চৌদ্দদলীয় জোটকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট আদর্শিক জোট নয়। তারা ক্ষমতার মোহে একত্রিত হয়েছে। দেশের ভালো-মন্দ তাদের কাছে কতোটা গুরুত্ব পায় তা ইতিহাস সাক্ষী দেয়। ঐক্যফ্রন্টে যারা রয়েছেন তাদের অতীত ইতিহাসও কল্যাণমুখী নয়। সচেতন পাঠকমাত্র বুঝবেন, একটু খেয়াল করলে দেখবেনÑ আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টের মধ্যেকার ফারাক। দুই জোটের অতীত, বর্তমান বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেশটি ভালো রাখার দায়িত্বও আমাদের। তাই আমাদের সঠিক সিদ্ধান্তটিই পারে বাংলাদেশকে ভালো রাখতে।

লেখক : সদস্য, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়