শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৬:৪২ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে মঈনুলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

অনলাইন ডেস্ক : টেলিভিশনের টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের ১নং আমলি আদালতে মামলাটি করা হয়। ভালুকা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনিরা সুলতানা মনি বাদি হয়ে মামলা করেন। ওই আদালতের বিচারক ছিলেন, রোজিনা খান।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে টেলিভিশনের টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে কটূক্তি করার অভিযোগ মইনুল হোসেন বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মামলাটি করা হয়। বাদির পক্ষে আইনজীবী অ্যাডভাকেট পিযুষ কান্তি, রাশেদা তাহমিনা প্রীতি, শফিকুল ইসলাম ও মুসা আদালতে মামলাটি দাখিল করেন।

উল্লেখ্য, টেলিভিশনের টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে কটূক্তি করার পর থেকেই সমালোচনার মুখে পড়েন মইনুল। এক পর্যায়ে তিনি টেলিফোন করে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও মানহানির অভিযোগে কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে।

এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর মইনুল কয়েকটি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও রংপুরেরটিতে জামিন ছিল না বলে পুলিশ কর্মকর্তারা জানান।

রংপুরের মামলাটি হয় সোমবার বিকেলে, মানহানির অভিযোগে মামলাটি করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নামে একটি সংগঠনের কর্মী মিলি মায়া। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি গ্রহণ করে মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

পরে রাত ১০টার দিকে ঢাকার উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম রবের বাড়ি থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সূত্র : ব্রেকিংনিউজ

  • সর্বশেষ