শিরোনাম
◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধের পৃথিবী পুরোটাই অন্ধকার, বিবর্ণ

কাকন রেজা : প্রতিবন্ধীদের অসহায়ত্ব নিয়ে ‘জোক’ করতে নেই। কিন্তু তারপরেও করা হয়। এক অন্ধের সাথে কথা বলছিলেন এক বুদ্ধিজীবী। কথা চলাকালে প্রায়ই তিনি বলছিলেন, দেখুন অমুক দৃশ্যটা খুবই আকষর্ণীয়। পাশেই বসা একজন উভয়ের কথা শুনছিলেন। তিনি বুদ্ধিজীবীকে বললেন, শুনুন আপনি যে বারবার দেখুন-দেখুন বলছেন, ওনি তো অন্ধ, দেখবেন কী করে। কয়েকবার এমনটা বলার পরও বুদ্ধিজীবী জবাব দিচ্ছেন না দেখে রেগে গেলেন ভদ্রলোক। পাশে থেকে আরেকজন বললেন, কাকে শুনুন-শুনুন বলছেন, ওই বুদ্ধিজীবীতো কালা, মানে বধির। দক্ষিণ এশিয়ার অবস্থাও হয়েছে তাই। বুদ্ধিজীবীরা যাদের দৃশ্য দেখাতে চাইছেন তারা অন্ধ। আর বদ্ধিজীবীরা জনগনের কথা কানে তুলছেন না, বধির বলে। ফলে সবই থেকে যাচ্ছে অন্ধকারে। পর্দায় ছবি ফুটছে না, শব্দযন্ত্রও নিশ্চুপ।

এমন দৃশ্য আর শব্দহীনতার আরেক নাম মতান্ধতা। অন্ধের পৃথিবী পুরোটাই অন্ধকার, কালার পৃথিবী নিঃশব্দ। অন্য দৃশ্য, ভিন্ন শব্দ শোনার কোনো অবস্থা তাদের নেই। ফলে নিজ কল্পনা আর নিজ কথার বিকল্পেও তাদের কিছু নেই। মতান্ধরাও তাই। মতান্ধ শব্দটি সম্পর্কে বলি, অনেকে দলান্ধ বা দলদাস জাতীয শব্দ ব্যবহার করেন, এই শব্দটির সীমাবদ্ধতা হলো রাজনীতি পর্যন্ত। মতান্ধ হলো অন্ধত্বের সমষ্টিগত রূপ। যেমন, ধর্মীয় মতান্ধতা, উহাহরণ আইসিস, আরএসএস। রাষ্ট্রীয় মতান্ধতা, ইসরায়েল। সম্প্রদায়গত মতান্ধতা হুতু, তুতসি। বর্ণ, সাদা-কালোর দাঙ্গা। আর রাজনৈতিক মতান্ধতা নিয়েতো সবাই কথা বলছেন আর উদাহরণও রয়েছে ভুরিভুরি এবং তা হাতের কাছেই।

মতান্ধরাও প্রতিবন্ধী, শারীরিক নয় মানসিক। এরা মন-মানসে ধ্বংসাত্মক। এই মতান্ধতার সবচেয়ে ভয়ংকর রূপ হলো বিনাশ। মতের সাথে মিল নেই, তার বিনাশই এমন প্রতিবন্ধীদের কাম্য। আইসিস ধর্ম রক্ষার নামে মানুষ হত্যা করছে, একইভাবে গরু রক্ষার নামে মানুষ মারছে আরএসএসের গো-রক্ষকরা। রাজনৈতিক মতান্ধতায় নাৎসিবাদ মেরেছে মানুষ; গ্যাস চেম্বারে পুরে। এখনো মারা হচ্ছে দেশে দেশে নানা ভাবে নানা কসরতে। রাষ্ট্রীয় মতান্ধতার সবচেয়ে বড় উদাহরণ ইসরায়েল। যেখানে চোখ বাঁধা কিশোরীর পার্শ্বে বন্দুক উঁচিয়ে হাসি মুখে সেলফি তোলে হৃদয়ান্ধ রাষ্ট্রের সৈন্যরা। সুতরাং এমন প্রতিবন্ধীদের নিয়ে কথা বলা ছাড়া উপায় নেই। অসহায়ত্বের জিকির তুলে ধ্বংসটাকে লুকিয়ে রাখারও কোনো মানে নেই।

মতান্ধতার দর্শনগত দিকটার কথা বলি। ইংরেজিতে ফড়মসধঃরংস (ডগমাটিজম) শব্দটির বাংলারূপ হলো মতান্ধতাবাদ। গ্রিক শব্দ থেকে আসা ‘ডগমা’ শব্দটির মানে অনেকটা এরকম, ‘একজনের বিশ্বাস বা মতবাদের অপরিবর্তনীয় রূপ।’ অর্থাৎ যাকে পরিবর্তন করা যায় না। মতান্ধরাও তাই, তাদের পৃথিবী অন্ধকার বলে, আলোর রূপ তারা জানে না, কান বধির বলে অন্যের মতামত যাচাইয়ের সুযোগ তাদের নেই। আর তাই অন্ধদের পৃথিবীর পুরোটা অন্ধকার, বধির বলে নিঃশব্দও।

লেখক : কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক।

  • সর্বশেষ