শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় সিদ্দিকুরের

স্পোর্টস ডেস্ক : তাইওয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডেও আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। সব মিলিয়ে পারের চেয়ে সাত শট বেশি খেলে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন তিনি।

তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার একটি বার্ডি ও পাঁচটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে যৌথভাবে ৭২তম স্থানে থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই গলফার।

সাড়ে আট লাখ ডলার প্রাইজমানির এই আসরে ভালো শুরু করতে পারেননি সিদ্দিকুর। পারের চেয়ে ৩ শট বেশি খেলে ১৫ জনের সঙ্গে ৬৬তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি।

পারের চেয়ে সর্বোচ্চ ৪ শট বেশি খেলা পর্যন্ত গলফাররাই ‘কাট’ পেরিয়ে এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে উঠেছেন। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়