শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টমাস ই. ইমারমান অধ্যাপক আলী রিয়াজ

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির টমাস ই. ইমারমান অধ্যাপক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশী অধ্যাপক আলী রিয়াজের। তিনি এই ক্যাটাগরির উদ্বোধনী অধ্যাপক। ২০১৮-২০ সাল মেয়াদে দ্বায়িত্ব পালন করবেন আলী রিয়াজ।

এই তকমা আলি রিয়াজের বাংলাদেশের মাদ্রাসা বিষয়ক গবেষণায় সহায়ক হবে বলে একটি বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আলি রিয়াজ বলেন, ‘আমার প্রকল্প হলো বাংলাদেশের মাদ্রাসাগুলো পরিদর্শন করা। কয়েকশ বছর ধরে বাংলাদেশে এই মাদ্রাসাগুলো কার্যক্রম চালাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়টির রাজনীতি এবং সরকার বিষয়ের চেয়ার টিওয়াই ইয়ং বলেন, ‘ইসলামিক শিক্ষা এবং সমাজের বিষয়ে জানতে ড: রিয়াজের কাজ আমাদের সহায়তা করবে।’ ২০০২ সালে ইলিনয়স স্টেট ইউনিভার্সিটিতে যোগ দেন আলী রিয়াজ।২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির সম্মানসূচক অধ্যাপকের দ্বায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারের দ্বায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়